শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

চরফ্যাসনে সাংবাদিকের উপর হামলাকারী সন্ত্রাসীকে জনতার গণপিটুনি

আপডেট: June 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি ।।
ভোলার চরফ্যাসনের শশীভূষণ থানায় মঙ্গলবার (১৫ জুন) নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করায় ক্ষুব্ধ হয়ে সাংবাদিকের উপর হামলার ঘটনার খবর পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার দক্ষিণ জনপদ ১০ নং হাজারীগঞ্জ ইউনিয়নের চরফকিরা ৬নং ওয়ার্ডের বাসিন্দা দৈনিক সংগ্রামের সাবেক তজুমুদ্দিন উপজেলা সংবাদদাতা সাংবাদিক মনিরুল একরাম( ৩৫), তার ভাই মোশাররফ (৩০) ও প্রতিবেশী খোকন (২৫) পাটোয়ারী মারাত্মক ভাবে আহত হয়।

আহত সাংবাদিক মনিরুল একরাম এই প্রতিবেদককে বলেন, আমাদের একই বাড়ির চিহ্নিত ত্রাস জাহাঙ্গীর গং আমাদের ভোগ দখলীয় জমি নিজেদের দাবি করে বিভিন্ন সময় আমার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয় এই বিষয়ে আমার ভাই মোশাররফ হোসেন শশীভূষণ থানায় ১৫ জুন নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করায় ক্ষিপ্ত হয় এবং ১৬ জুন বুধবার ভোর প্রায় ৬টায় প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের বাহিরের টয়লেটে গিয়ে বের হলে চিহ্নিত ত্রাস জাহাঙ্গীর (৪৫),কামরুল (২০), জাহানারা বেগম (৪৮),পারুল (৩৫) আমার উপর অতর্কিত হামলা করে। এসময় মোশাররফ ও খোকন আমাকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকেও বেধড়ক পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাজারীগঞ্জ ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গন্যমান্য কয়েকজন ব্যক্তি চরফ্যাসন হাসপাতালে সাংবাদিককে জানান, জাহাঙ্গীর উগ্র ও বর্বর প্রকৃতির লোক, সে ও তার পরিবারের সদস্যরা এলাকায় সালিস বিচার মানেনা। ইতোপূর্বে আপন বাপ ও চাচাকে মারধর করেছে। কয়েকবার গণধোলাইয়ের শিকার হয়েছে। তারপরও সন্ত্রাসী কার্যক্রম হতে ফিরে আসেনি।

হামলাকারী জাহাঙ্গীরের বক্তব্য নিতে চেষ্টা করা হলে ফোন না রিসিভ করায় বক্তব্য নেয়া যায়নি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, হামলার ঘটনা ধামাচাপা দিতে নিজে হাসপাতালে ভর্তি হন। ওই এলাকার লোকজন জাহাঙ্গীরকে হাসপাতালে গণধোলাই দেন। বিক্ষুব্ধ জনগন কর্তৃক আবারো গণধোলাইয়ের ভয়ে আজ ১৭ জুন (বৃহস্পতিবার) নাটকীয় ভাবে হাসপাতাল থেকে পালিয়ে গেছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে।

সচেতন মহল ওই চিহ্নিত সন্ত্রাসী জাহাঙ্গীর ও হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network