আপডেট: April 23, 2025
আপডেট:
নিজস্ব প্রতিবেদক:: ভৌগলিক অবস্থান, ঐতিহাসিক ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় বরিশাল বিভাগের বাকেরগঞ্জেই চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল নির্মাণের দাবিতে বাকেরগঞ্জ উপজেলার সর্ববৃহৎ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ বরিশাল জেলা শাখার পক্ষ থেকে আজ ২৩ এপ্রিল দুপুর ১২ ঘটিকায় বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন স্মারকলিপি গ্রহণ করেন।
গর্বের বাকেরগঞ্জ বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ নাজিউর রহমানের নেতৃত্বে স্মারকলিপি প্রদানে অনন্যের মধ্যে গর্বের বাকেরগঞ্জ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম হাসান, বরিশাল জেলা শাখার সহ সভাপতি মেহেদী হাসান সাঈদ মোল্লা, দপ্তর সম্পাদক মোঃআল-আমীন হাওলাদার, প্রচার সম্পাদক মোঃ নেয়ামুল হাসান, কার্যকরী সদস্য শহিদুল ইসলাম খোকন, মোঃ ইয়াসিন ভুঁইয়া সহ গর্বের বাকেরগঞ্জ গাজীপুর জেলা শাখার কার্যকরি সদস্য মোঃ রাকিবুল সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠায় দেশের উত্তরাঞ্চলের পরই দক্ষিণাঞ্চল বিশেষ করে বরিশাল বিভাগের কেন্দ্রভূমি (প্রবেশদ্বার) বাকেরগঞ্জকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে গর্বের বাকেরগঞ্জ মনে করেন। কারণ, ঢাকা-চট্টগ্রাম-খুলনা-সিলেট-রাজশাহীর মতো বড় বড় শহরগুলোর তুলনায় দেশের দক্ষিণাঞ্চলে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় অনেক পিছিয়ে। নদীপথে যোগাযোগের অসুবিধা, চিকিৎসক সংকট এবং পর্যাপ্ত হাসপাতালের অভাবে এ অঞ্চলের মানুষকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। দেশের দক্ষিণাঞ্চলের এই হাসপাতাল প্রতিষ্ঠিত হলে তা হবে সরকারের একটি দূরদর্শী সিদ্ধান্ত, যা দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করবে।
বাকেরগঞ্জের অবস্থান পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, ভোলা, পায়রা সমুদ্র বন্দর এবং সমুদ্র সৈকত কুয়াকাটা এবং বরিশাল সেনানিবাসের কেন্দ্রেই অবস্থিত। বাকেরগঞ্জ কে পুরো দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার বলা হয়। বাকেরগঞ্জ থেকে চতুর্দিকে সড়ক ও নৌ পথে যাতায়াত ব্যবস্থা মোটামুটি ভালো এবং সহজ। বাকেরগঞ্জে যদি চায়না ফ্রেন্ডশিপ হাসপাতাল প্রতিষ্ঠিত হয়, তাহলে অত্র বরিশাল বিভাগের পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠির লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। অন্যদিকে বরিশাল সেনানিবাসের দেশ প্রেমিক সৈনিক, পায়রা সমুদ্র বন্দর ব্যবহারকারী এবং সমুদ্র সৈকত কুয়াকাটার পর্যটকরা দ্রæতই আধুনিক, কম সময়ে ও উন্নতমানের সুচিকিৎসা পাবেন বলেও গর্বের বাকেরগঞ্জ মনে করেন

