চুয়াডাঙ্গা পরিবার আয়োজিত ইসলামী সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট: May 7, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকভিত্তিক গ্রুপ চুয়াডাঙ্গা পরিবার কর্তৃক আয়োজিত ইসলামী সংগীত প্রতিযোগিতা সিজন-৩ এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। শনিবার (৬ই মে) দুপুরে চুয়াডাঙ্গা জেলা শহরের নাফি টেলিকম থেকে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীর হাতে তুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলাের সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, নাফি টেলিকমের স্বত্বাধিকারী মো. মাইনুল হাসান (রিপন), চুয়াডাঙ্গা পরিবারের পরিচালক এম.এ.আর.নয়ন, এম.এইচ.সম্রাট, মো. শান্ত, জহিরুল ইসলাম জনি এবং তারিকুল ইসলাম।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা পরিবার আয়োজিত ইসলামী সংগীত প্রতিযোগিতা সিজন-৩ তে অংশগ্রহণ করে ১ম স্থান অর্জন করেন আলমডাঙ্গা উপজেলার মো. দেলোয়ার হোসেন। ২য় স্থান অর্জন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহের মো. আবু সুফিয়ান এবং ৩য় স্থান অর্জন করেন চুয়াডাঙ্গা পৌর এলাকার মো. শাহ আলম ইসলাম। নাফি টেলিকমের সৌজন্যে পুরস্কার হিসেবে তাদের হাতে পুরস্কার হিসেবে মহাগ্রন্থ আল-কুরআন, ক্রেস্ট, সনদ, চুয়াডাঙ্গা পরিবারের স্টিকারযুক্ত মগ এবং টি-শার্ট তুলে দেওয়া হয়।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network