আপডেট: August 15, 2025
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ইমদাদুল (৪৫) নামের একজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম। শুক্রবার সকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয় গেটের সামনের পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। আটক ইমদাদুল দর্শনা থানার কুড়ুলগাছি গ্রামের মৃত কেয়ামত আলীর ছেলে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই তোরগুল হাসান সোহাগ এবং এএসআই সাইফুল ইসলাম খাঁ সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয় গেটের সামনে পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ইমদাদুল নামের এক ব্যক্তিকে আটক করে তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় দুই কেজি ৫০০ গ্রাম গাঁজা। আটক ব্যক্তির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

