শিরোনাম
অতিরিক্ত আইজিপি হলেন বাকেরগঞ্জের কৃতিসন্তান ইসরাইল হাওলাদার প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই নেই কাবিননামা,আদালতে মামলা ৫ম স্ত্রীর মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

চুয়াডাঙ্গা-২ আসনের শ্রমিক দলের নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালা

আপডেট: December 23, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গা-২ আসনের জাতীয়তাবাদী শ্রমিক দলের নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মঙ্গলবার (২৩শে ডিসেম্বর) বিকালে জীবননগর উপজেলার উথলী ডিগ্রি কলেজের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।

এসময় তিনি বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বিএনপির অন্যতম একটি শক্তির নাম শ্রমিক দল। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে শ্রমিক দল অগ্রভাগের সৈনিক। সেই শ্রমিক দলকে এবারের নির্বাচনে আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় হয়ে নির্বাচনি মাঠে টিম অনুযায়ী কাজ করতে হবে, বিশৃঙ্খলা করা যাবে না। ভোটারদের কোনো প্রশ্নের উত্তর না জানলে নিজের মতো করে উত্তর দেওয়া যাবে না।

জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন জেলা শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক হারুণ অর রশীদ।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network