১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল!

চুয়াডাঙ্গায় তিন প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

আপডেট: জানুয়ারি ২৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার 

চুয়াডাঙ্গায় তদারকিমূলক অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৮শে জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার কুলচারা ও বড়বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

তিনি জানান, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার কুলচারা ও বড়বাজার এলাকায় শিশুখাদ্য, সার-বীজ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

তদারকিকালে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয় ও সংরক্ষণ করায় কুলচারার মকবুল হোসেনের প্রতিষ্ঠান মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে আনোয়ার হোসেনের প্রতিষ্ঠান মেসার্স সাকিব ট্রেডার্সে অভিযান চালিয়ে অবৈধভাবে সার বিক্রয় ও ভাউচার সংরক্ষণ না করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অবৈধ শিশুখাদ্য বিক্রয় করায় চুয়াডাঙ্গা নিচের বাজারের নাজমুল হকের প্রতিষ্ঠান মেসার্স আক্কাস স্টোরকে জরিমানা করা হয় ৩০ হাজার টাকা।

অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network