চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু

আপডেট: August 19, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: খুলনায় শিশু চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে রাজু বিশ্বাস নামে ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে দুপুর আড়াইটার দিকে নগরীর বয়রা রায়েরমহল এলাকায় রাজুকে গণপিটুনি দেওয়া হয়। নিহত রাজু বিশ্বাস ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার নজরুল বিশ্বাসের ছেলে। তিনি কাপড়ের ব্যবসা করতেন।

সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির জানান, রাজু বিশ্বাস রায়েরমহল এলাকায় একটি শিশুকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। শিশুটির সঙ্গে তার পূর্বপরিচয় ছিল। তবে স্থানীয়দের মধ্যে শিশু চোর সন্দেহ তৈরি হলে কয়েকজন তাকে আটক করে মারধর করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।আড়ংঘাটা থানা পুলিশের উপপরিদর্শক মো. রতন জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাজুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ঘটনায় মামলা করতে থানায় গেলে মিলন ও জিল্লু নামে দুজনকে আটক করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network