শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

ছাগল চুরির অপবাদে নির্যাতন : আটক ৫

আপডেট: May 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: দিনাজপুরের ফুলবাড়ীতে ছাগল চুরির অপবাদে তিন কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।রোববার (২ মে) দিবাগত রাতে ফুলবাড়ীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন, উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে আফজাল হোসেন (৫৫), মহসীন আলীর ছেলে শাকিব বাবু (২৫), আব্দুল হালিমের ছেলে মমিনুল ইসলাম (২৮), মৃত ইউনুস আলীর ছেলে পলাশ হোসেন (২৮) ও জাফরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে শিপন ইসলাম (২৪)।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, রোববার বিকেলে তিন কিশোরকে নির্যাতনের ঘটনায় দু’টি অভিযোগ দায়ের হয়। অভিযোগটি তদন্ত করে এজাহার হিসাবে গ্রহণ করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদকে।তিনি আরও বলেন, একইদিন রাতেই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।এছাড়া অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে তিনি জানান।

উল্লেখ্য, শনিবার (১ মে) দুপুরে ফুলবাড়ীর শিবনগর ইউনিয়নে ছাগল চুরির অপবাদে শারীরিক প্রতিবন্ধীসহ তিন কিশোরকে বেঁধে নির্যাতনের  এ ঘটনায় নাঈম (১৪) ও নূর আলম (১৫) নামের দুই কিশোর নিখোঁজ রয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network