ছাত্রলীগের সাবেক নেতা সুমনের হাতের কব্জি কেটে দিলো দুর্বৃত্তরা

আপডেট: November 18, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আতিকুল ইসলাম সুমন নামে ছাত্রলীগের সাবেক এক নেতার হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা।  সুমন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সাবেক সহ-সভাপতি।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে গোমস্তাপুরের বাংগাবাড়ী ইউনিয়নের ইসলামপুর বাজারে মোবাইলফোনে কথা বলছিলেন সুমন। সে সময় হঠাৎ তার ওপর অতর্কিত হামলা চালিয়ে সুমনের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করার চেষ্টা করে দুর্বৃত্তরা।আহত সুমনের দাবি, গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বাংগাবাড়ী বাংগাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলামের ভাতিজা বিএনপি নেতা জুনায়েদুল হক জিমের নেতৃত্বে রাজিব, নাসিমসহ কয়েকজন তার ওপর হামলা চালিয়েছে।

হামলার সময় আতিকের হাতের কব্জিতে উপর্যুপরি আঘাত করা হয় হাসুয়া দিয়ে। পরে তাকে উদ্ধার করে গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের দ্বন্দ্বের জেরে সুমনের ওপর হামলার ঘটনা ঘটেছে।গোমস্তাপুর থানা পুলিশ জানায়, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে, তদন্ত সাপেক্ষে পরে ব্যবস্থা নেওয়া হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছিল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network