ছেলের কাছে মাদকের টাকা চাইতে গিয়ে বাবা খুনঃ আটক ছেলে

আপডেট: November 26, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: চট্টগ্রামের হাটহাজারীতে ছেলে জাহেদুল ইসলাম (১৮) এর হাতে বাবা শাহআলম(৫০) খুন হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আমিন মোহাম্মদ মুন্সি আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়, প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে নিহত শাহ আলম মাদক সেবন করার জন্য টাকা চাইতে গেলে পরিবারের সাথে ঝগড়া শুরু করে। এক পর্যায়ে জাহেদুল আলম ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তার পিতাকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে সে গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন জাহেদুল আলমকে আটক করে থানা পুলিশকে অবহিত করেন। এদিকে আহত অবস্থায় শাহ আলমকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

পু্লিশ ঘটনাস্থলে গিয়ে বাবার খনুী ছেলেকে আটক করে।
থানার উপ-পরিদর্শক মোঃ রফিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাহেদুল ইসলামকে আটক করা হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের ব্যবস্থা করা হয়।খুনী জাহেদুল বলেন, আমার পিতা দীর্ঘদিন ধরে মাদক সেবন করতেন। আজকে মাদক সেবন করার জন্য টাকা চাইতে আসলে ক্ষিপ্ত হয়ে মারধর করেছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network