ছোটভাইয়ের হাতে বড়ভাই খুন

আপডেট: October 30, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাহামুদপুর গ্রামে ছোটভাইয়ের অস্ত্রের আঘাতে বড়ভাই নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে মোস্তফার ইটভাটাসংলগ্ন সেতুর ওপর এ হত্যাকাণ্ড ঘটে।নিহতের নাম লোকমান হোসেন (৫৫), তিনি এলাকার মনসুর শেখের ছেলে। ঘাতকের নাম মোশারফ হোসেন (৫০), তিনি নিহতের ছোটভাই। এ বিষয়ে শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান— আগে থেকেই দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ ছিল।

 

রোববার সকালে দোকানের সামনে ভ্যান রাখা নিয়ে দুই ভাই সংঘর্ষে লিপ্ত হন। এ সময় ছোটভাই মোশারফের আঘাতে বড়ভাই লোকমান হোসেনের মৃত্যু হয়।নিহতের পরিবার থেকে এখনো মামলার আবেদন করা হয়নি বলে ওসি জানান। ঘাতক মোশারফকে আটকের চেষ্টা অব্যাহত আছে বলে তিনি জানান।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network