জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশালের যত আয়োজন

আপডেট: August 13, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের ১৮ জন সদস্যদের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল নগরীর শোক তোরণ, ব্যানার, শোক পতাকা স্থাপন করা হয়েছে। নগরীর নাজিরপুল এলাকায় ১৫ আগস্টের কালরাতে নির্মমভাবে নিহত হওয়া শহীদদের সংবলিত ছবি সাঁটানোসহ বিভিন্ন বাণী নগরবাসীর মাঝে তুলে ধরেছেন বিসিসি প্যানেল মেয়র ও কাউন্সলর রফিকুল ইসলাম খোকন।অপরদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগসহ দলীয় অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু ও দক্ষিণ বঙ্গের কৃষককুলের নয়নমণি শহীদ আ. রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, দলীয় কার্যলয়ে কোরান খতম, মিলাদ ও দোয়া-মোনাজাতসহ দুস্থদের মাঝে স্বাস্থবিধি মেনে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শনিবার ১৫ আগস্ট সকাল ৬টায় সূর্যোদয়ের সাথে সাথে শহীদ সোহেল চত্বর, জেলা ও মহানগর দলীয় কার্যলয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা হবে। এছাড়া জোহরবাদ দলীয় কার্যলয়ে শহীদদের স্মরণে স্মরণসভা, মিলাদ ও দোয়া-মোনাজাত করার আয়োজন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। অন্যদিকে সাবেক ছাত্রলীগ নেতা আইন মহাবিদ্যালয়ের সাবেক (ভিপি) বিসিসি প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন প্রতি বছরের মতো শোকের মাসের প্রথমদিন থেকে নগরীর নাজিরপুল এলাকায় শোক তোরণ এবং বিভিন্ন ভবনে শোক পতাকা উত্তোলন ও জাতির পিতার বিভিন্ন বাণী বিভিন্ন ব্যানারের মাধ্যমে প্রচারের মধ্য দিয়ে নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

অপরদিকে পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন ওয়ার্ডে পুরো শোকের মাসে দোয়া-মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতারা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network