জাল ভিসা প্রস্তুতকারী চক্রের মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার

আপডেট: December 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:

বিদেশ পাঠানোর কথা বলে টাকা নিয়ে প্রতারণা করা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর শাহজাহানপুর এলাকার শান্তিবাগ এবং গুলশানের কালাচাদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ আব্দুল মান্নান (৬৬), আতাউর রহমান (৫০)।

এ সময় তাদের কাছ থেকে ১০ টি বাংলাদেশী পাসপোর্ট, ১৪ টি বিভিন্ন এয়ারলাইন্সের টিকেট , বিভিন্ন দেশের ১১ টি জাল স্টিকার ভিসা, ২ টি ক্যাসিনো কার্ড, একটি বিট কয়েন এবং মেডিকেল পরীক্ষার রিপোর্টসহ সুইডেন ও কোরিয়ান ভিসার ৯ টি আবেদন ফরম উদ্ধার করা হয়। আজ বুধবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, চক্রটির নিয়োগকৃত প্রতিনিধিদের মাধ্যমে বিদেশ যাওয়ার ইচ্ছা আছে এমন লোকদের টার্গেট করে ফাদে ফেলত। এরপর সুইডেন, দক্ষিণ কোরিয়া ও নেপালসহ বিভিন্ন দেশে পাঠানোর নামে মোটা অংকের টাকার চুক্তি করত। চূক্তিকৃত টাকার কিছু অংশ আসামী আঃ মান্নান এর হাতে আসলে সে তাদের বিদেশ গমনে প্রলুব্ধ করার লক্ষ্যে মেডিকেল পরীক্ষার জন্য প্রথমে জনপ্রতি ১০ হাজার ৫০০ টাকা করে নিত। পরে চক্রটি তাদের নির্ধারিত ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে ভুক্তভোগিদের ভূয়া মেডিকেল করাতো।

মেডিকেলের জন্যও তারা অতিরিক্ত টাকা আদায় করতো। সবশেষে তারা বিভিন্ন অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দিবে বলে চুক্তির বেশিরভাগ টাকা হাতিয়ে নিত। পরে তারা বিভিন্ন দেশের জাল ভিসার স্টিকার তৈরী করে পাসপোর্টে লাগিয়ে হস্তান্তর করত। গ্রাহক পাসপোর্ট ফিরে পেলেও বিদেশে আর যাওয়া হয় না। চক্রটি বিভিন্ন এয়ারের টিকেট প্রস্তুত করে চুক্তির সব টাকা হাতিয়ে নেয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসামীরা জাল ভিসা দিয়ে শুধুমাত্র এই ভুক্তভোগীদের কাছ থেকেই ৭৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। পরবর্তীতে ভুক্তভোগীরা প্রাপ্ত এয়ার টিকেট ও ভিসা যাচাই করে জাল বলে জানতে পারেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network