জিন্নাগড় ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন আব্বাস কাজী

আপডেট: May 26, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:
ভোলার চরফ্যাশন উপজেলার ৪ নং জিন্নাগড় ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল চরফ্যাশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম (আব্বাস কাজী)।
পবিত্র ঈদুল আজহার আনন্দঘন মুহূর্তে তিনি সকলের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন। ঈদের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,”ঈদ মানেই খুশি। ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমা শেখায়। কুরবানির প্রকৃত শিক্ষা বুকে ধারণ করে আমাদেরকে সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়াই হোক আমাদের অঙ্গীকার।”
আমিরুল ইসলাম (আব্বাস কাজী) সমাজসেবক হিসেবে ইতিমধ্যে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি পেশাগত জীবনে একজন বিবাহ রেজিস্ট্রার। বিশিষ্ট রাজনীতিবিদ আমিরুল ইসলাম ( আব্বাস কাজী) একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক হিসেবে মানুষের কাছে সমাদৃত। সমাজের কল্যাণে তাঁর দীর্ঘদিনের অবদান তাঁকে সাধারণ মানুষের হৃদয়ে এক বিশেষ আসনে অধিষ্ঠিত করেছে।

তিনি এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক সংগঠনের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।
মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুবসমাজকে উৎসাহিত করে জনপ্রিয়তা করছেন তারুণ্যের প্রতীক আমিরুল ইসলাম (আব্বাস কাজী) । এলাকাবাসীর প্রত্যাশা, তার মতো সমাজসেবকের হাত ধরে চরফ্যাশন উপজেলার ৪নং জিন্নাগড় ইউনিয়ন আগামীতে আরও উন্নত, সমৃদ্ধ ও মানবিক ইউনিয়নে পরিণত হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network