শিরোনাম
গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ঝালকাঠিতে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে ভাঙা ব্রিজে পথচারীদের ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আরাফাত জোমাদ্দার ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

জিয়ার জানাজায় হাজারও মানুষ থাকলেও কফিনে লাশ ছিল না: ওবায়দুল কাদের

আপডেট: August 28, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ‘জিয়াউর রহমানের জানাজায় হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে কফিনে জিয়ার লাশ ছিল’, বিএনপি মহাসচিবের এমন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  তিনি বলেন, মির্জা ফখরুলের এই বক্তব্যে কী প্রমাণিত হয়? মানুষ একজন প্রেসিডেন্টের জানাজা পড়েছে কিন্তু কফিনে যে লাশ ছিল তা তো দেখাতে পারেননি।

ওবায়দুল কাদের বলেন, পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হকের জানাজায়ও হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল।  কিন্তু কফিনে তো তার লাশ ছিল না।তিনি বলেন,  দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি করে ঘোলাপানিতে মাছ শিকার করতে চায় কেউ কেউ, সবাইকে সতর্ক থাকতে হবে।শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এখনও দেশ-বিদেশে ষড়যন্ত্রের ছক আঁকা হচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যারা সরকারের উন্নয়ন অগ্রগতি সহ্য করতে পারে না, তারাই ষড়যন্ত্রের চোরাগলির মাধ্যমে ক্ষমতায় যেতে চাচ্ছে।

দেশের অগ্রযাত্রা ও উন্নয়নকে বাঁচিয়ে রাখতে শেখ হাসিনা সরকারের পাশে থাকারও আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network