শিরোনাম
বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় বিসিবি পরিচালকের অপসারণ দাবি ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা লুট, গ্রেপ্তার দম্পতি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচারে দাবিতে পাথরঘাটায় মানববন্ধন অনলাইন জুয়ার অভিযোগে কথিত ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেপ্তার ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি বাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা

জীবননগর প্রেস ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

আপডেট: June 18, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

জীবননগর প্রেস ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ই জুন ২০২৫) বিকালে জীবননগর প্রেস ক্লাব মিলনায়তনে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জীবননগর প্রেস ক্লাবের আহ্বায়ক রিপন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন মঈন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর থানা শাখার সভাপতি মাওলানা সাজিদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস জীবননগর উপজেলা শাখার সভাপতি শাহজামাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এখলাছুর রহমান রাসেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, জীবননগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সোহেল পারভেজ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘একজন সাংবাদিক সমাজের দর্পণ। একটা সমাজকে মানুষ কোন চেহারায় দেখবে একজন সাংবাদিকই তা তুলে ধরতে পারে। আর কেউ কিন্তু পারে না, কোনো রাজনীতিবিদও পারে না। সুতরাং সাংবাদিকদের দর্পণ হিসেবেই কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, জীবননগর প্রেস ক্লাবে কোনো চাঁদাবাজ ঢুকতে পারবে না। স্বচ্ছ সাংবাদিকতার মাধ্যমে আমরা জীবননগরকে প্রতিষ্ঠিত করতে চাই। এক্ষেত্রে আমরা সবধরনের সহযোগিতা করব।’

এসময় আরও উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জাকির আহমেদ শামীম, মিনাজুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন, সদস্য সচিব সুমন বিশ্বাস, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোকছেদুর রহমান রিমনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জীবননগর উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভা শেষে প্রেস ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জীবননগর প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক আসিম সাঈদ। উল্লেখ্য, গত ১৬ই জুন জীবননগর প্রেস ক্লাবের ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network