জীবননগরে চোরাই মোটরসাইকেলসহ আটক ৩

আপডেট: January 23, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

চোরাই মোটরসাইকেলসহ আটককৃত তিন আসামি » আপডেট নিউজ

চুয়াডাঙ্গার জীবননগরে চোরাই মোটরসাইকেলসহ পুলিশের হাতে তিনজন আটক হয়েছে। রবিবার (২২শে জানুয়ারি) রাতে উপজেলার শাহাপুর গ্রামের তিন রাস্তার মোড় হতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, ঝিনাইদহের কোটচাঁদপুর থানাধীন রুদ্রপুর গ্রামের স্কুলপাড়ার খোকন রহমানের ছেলে ফাহিম হুসাইন (২৩), বাজে বাওন্দা গ্রামের কলেজ স্ট্যান্ডপাড়ার আব্দুল হালিমের ছেলে বিপ্লব হোসেন (২৫) এবং একই গ্রামের কলেজপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে সোহান হোসেন (২৫)।

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, জীবননগর থানাধীন শাহাপুর পুলিশ ক্যাম্পের আইসি এসআই জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ রবিবার রাত সাড়ে ১০টার সময় শাহাপুর গ্রামের তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে একটি ১০০ সিসি বাজাজ বক্সার-এটি চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেন। এ ঘটনায় জীবননগর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এম.এ.আর.নয়ন/স্টাফ রিপোর্টার/আপডেট নিউজ

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network