শিরোনাম
কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

জীবননগরে দুটি বেকারি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট: September 7, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে দুটি বেকারি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৭ই সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

তিনি জানান, রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধের দোকান ও বেকারি খাদ্যসামগ্রী তৈরির প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

তদারকিকালে বেকারি পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করার কারণে রফিকুর রহমানের বেকারি মেসার্স এসএ ফুড প্রডোক্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বেকারি পণ্যে উৎপাদন ও মেয়াদোর্ত্তীণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করা ও লাইসেন্স নবায়ন না করার কারণে ছরোয়ার শেখের বেকারি মেসার্স নুর নাহারকে ফুড প্রডোক্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network