১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির: ত্যাগ, সংগ্রাম ও জনসেবার এক পরিচিত নাম দর্শনায় পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী মূল্যায়ন চাই: মতিউল ইসলাম রানা গৌরনদীতে মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ছেলেকে জেল-জরিমানা জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞান সৃষ্টি করা: উপাচার্য মামুন অর রশিদ বিশ্বকাপে প্রথম হ্যাট্রটিক মেসির চরফ্যাশনে ব্র্যাক এর উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ সাংবাদিকদের উপর হামলা মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ

জীবননগরে পানিতে ডুবে দুই বছর বয়সী শিশুর করুণ মৃত্যু

আপডেট: জুন ১৩, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার জীবননগরে পুকুরের পানিতে ডুবে হাফসা খাতুন নামে দুই বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (১৩ই জুন) সকাল ১০টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যুবরণকারী শিশু হাফসা খাতুন একই গ্রামের জাহাঙ্গীর আলমের কন্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে খেলা করার সময় বাড়ির পাশের একটি পুকুরে পড়ে পানিতে ডুবে যায় হাফসা খাতুন। তাকে উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জীবননগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ওসি সোলায়মান শেখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network