জীবননগরে ফেন্সিডিলসহ মাদককারবারি আটক

আপডেট: January 12, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

পুলিশের মাঝে ফেন্সিডিলসহ আটককৃত আসামি বাবর আলী » আপডেট নিউজ 

চুয়াডাঙ্গার জীবননগরে ৬০ বোতল ফেন্সিডিলসহ বাবর আলী (৪০) নামের এক মাদককারবারি আটক হয়েছে। বুধবার (১১ই জানুয়ারি) রাতে উপজেলার পাঁকা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত বাবর আলী পাঁকা গ্রামের বিলপাড়ার মৃত রহজ্জেল মণ্ডলের ছেলে। এ ঘটনায় জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এসআই সিদ্বার্থ মণ্ডল সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাত সাড়ে ১০টার সময় জীবননগর থানাধীন পাঁকা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ৬০ বোতল ফেন্সিডিলসহ বাবর আলী নামের একজনকে আটক করা হয়।

এম.এ.আর.নয়ন/স্টাফ রিপোর্টার/আপডেট নিউজ

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network