জীবননগরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট: May 19, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯শে মে) ভোরে পৌরশহরের হাসপাতাল পাড়া থেকে ১৬৮ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটককৃত মো. তসলিম উদ্দিন (৩২) জীবননগর পৌর এলাকার হাসপাতাল পাড়ার মো. ফজলুর ছেলে।

পুলিশ জানায়, জীবননগর থানার এএসআই ইমামুল এবং এএসআই সাইদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার সময় জীবননগর পৌরশহরের হাসপাতাল পাড়ায় মো. তসলিম উদ্দিনের বসত বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৬৮ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করেন। আটককৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জীবননগর থানার ওসি আব্দুল খালেক ফেন্সিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network