জীবননগরে ভারতীয় রয়েল স্ট্যাগ মদসহ যুবক আটক

আপডেট: October 3, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

পুলিশের অভিযানে মদসহ আটককৃত যুবক আজাদ হোসেন

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় তৈরি ৪ বোতল রয়েল স্ট্যাগ মদসহ এক যুবককে আটক করেছে। মঙ্গলবার (৩রা অক্টোবর ২০২৩ খ্রি.) বিকাল সাড়ে ৪টার সময় উপজেলার নতুনপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত আজাদ হোসেন (২৮) নতুনপাড়া গ্রামের বদর উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই এসএম রায়হান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মঙ্গলবার বিকালে জীবননগর থানাধীন সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ভারতীয় তৈরি ৪ বোতল রয়েল স্ট্যাগ মদসহ আজাদ হোসেনকে তাঁর নিজ বসতবাড়ি হতে আটক করা হয়। এ ঘটনায় আটককৃত যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network