শিরোনাম
কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

জীবননগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা

আপডেট: February 20, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অভিযান পরিচালনা করছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিথি মিত্র

চুয়াডাঙ্গার জীবননগরে ভেজাল বালাইনাশক (কীটনাশক) বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২০শে ফেব্রুয়ারি ২০২৪) দুপুর ১২টার দিকে উপজেলার বাঁকা ব্রিকফিল্ড মোড়ে সাগর ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন জীবননগর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিথি মিত্র।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে জীবননগর উপজেলার বাঁকা ব্রিকফিল্ড মোড়ে সাগর ট্রেডার্সে অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিথি মিত্র। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাগর ট্রেডার্সের মালিক সিরাজুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাঁকে ভেজাল কীটনাশক বিক্রি না করতে নির্দেশনা দেওয়া হয়।

এসময় জীবননগর উপজেলার কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান এবং জীবননগর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network