শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

জীবননগরে যাত্রীবাহী বাস থেকে ১৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

আপডেট: August 29, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বিজিবির অভিযানে উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইস

চুয়াডাঙ্গার জীবননগর থেকে ১৫ কোটি ২০ লাখ টাকা মূল্যের তিন কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৯শে আগস্ট ২০২৪) দুপুরে জীবননগর ফুল মার্কেটের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এই ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে ইমেইলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য প্রযুক্তি ও বিজিবি NTMC সেল হতে প্রাপ্ত বিশেষ তথ্যের ভিত্তিতে যশোর-মহেশপুর-দর্শনা রুটের একটি যাত্রীবাহী বাসের লাগেজ বক্সের ভিতর মাদকের একটি বড় চালান নিয়ে যশোর হতে দর্শনা গমন করবে এরকম সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) একটি বিশেষ টহল দল দুইভাগে বিভক্ত হয়ে জীবননগর ফুলের মার্কেটের সামনে মহেশপুর-জীবননগর সড়কের উপর পৃথক পৃথক স্থানে ওত পেতে অপেক্ষমান থাকে। প্রাপ্ত তথ্যের বর্ণনা মোতাবেক টহল দলের ১ম অংশের সামনে দিয়ে শাপলা পরিবহন নামের গাড়িটি অতিক্রম করলে তারা টহল দলের ২য় অংশকে তৎক্ষনাৎ অবগত করে। যাত্রীবাহী বাস জীবননগর ফুলের মার্কেটের সামনে আসা মাত্রই বিজিবি টহল দল পূর্ব প্রস্তুতিসহ বিশেষ উপায়ে বাসের গতিরোধ করে।

পরবর্তীতে আনুমানিক দুপুর ১টা ৫০ মিনিটের সময় বিজিবির টহল দল যাত্রীবাহী বাস তল্লাশি করে বাসের ভিতরে পিছনের ডান সাইডে মাথার উপরে ব্যাগ রাখার স্থানে প্লাস্টিকের ব্যাগের মধ্যে স্বচ্ছ কসটেপ দিয়ে মোড়ানো খাকী রংয়ের একটি কার্টুন মালিকবিহীন অবস্থায় জব্দ করে ব্যাটালিয়ন সদরে নিয়ে আসে। জব্দকৃত কার্টুনটি খুলে তার ভিতর হতে তিন কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়। বিজিবি টহল দলের সড়কে অবস্থান নেওয়ার বিষয়টি জানতে পেরে চোরাকারবারি আগে থেকেই আত্মগোপনে চলে যায় বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১৫ কোটি ২০ লাখ টাকা।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network