জীবননগরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাওন ফেন্সিডিলসহ গ্রেফতার

আপডেট: April 28, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগরে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত এবং সিআর মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সালাউদ্দিন ওরফে শাওন (৩৪) ফেন্সিডিলসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (২৮শে এপ্রিল) বেলা সাড়ে ১১টার সময় উপজেলার উথলী গ্রাম থেকে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সালাউদ্দিন ওরফে শাওন জীবননগর পৌরশহরের মহানগর উত্তরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার চৌকস অফিসার এএসআই সাইদুজ্জামান বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় জীবননগর-দর্শনাগামী আঞ্চলিক মহাসড়কের পাশে উথলী আমতলা নামক স্থানে জনৈক খবির উদ্দিনের বাড়ির সামনে থেকে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত এবং সিআর মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সালাউদ্দিন ওরফে শাওনকে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network