জীবননগরের উথলী বাজারে ভ্রাম্যমাণ অভিযান: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট: April 1, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশন বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৩টি ব্যাবসা প্রতিষ্ঠানকে করা হয় ৬ হাজার টাকা জরিমানা। শনিবার (১লা এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

অভিযান পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিত্রয়ের অপরাধে উথলী বাজারের বাবু স্টোরের স্বত্বাধিকারী বাবু মিয়াকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে মিলন স্টোরের স্বত্বাধিকারী আব্দুল আলীমকে দুই হাজার ৫০০ টাকা এবং পরিমাপে কারচুপির অপরাধে মীম গার্মেন্টসের স্বত্বাধিকারী মজনু মিয়াকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম অভিযান পরিচালনার কাজে সহযোগিতা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network