জীবননগরের উথলীতে একের পর এক ঘটছে চুরির ঘটনা, আতঙ্কে গ্রামবাসী

আপডেট: November 6, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে একের পর এক চুরির ঘটনা ঘটছে। এতে গ্রামবাসীর মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক। নিজেদের গবাদি পশুসহ ঘরবাড়ির জিনিসপত্র চুরির হাত থেকে রক্ষার জন্য অনেকেই পার করছেন নির্ঘুম রাত। কিন্তু চোরচক্র থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উথলী গ্রামের ফার্মগেটপাড়ার বাসিন্দা টিপু সুলতানের গোয়ালঘর থেকে একটি গাভী চুরি করে নিয়ে গিয়েছে চোরচক্র। তার আগের রাতে জাহিদ মিয়ার রাইস মিল থেকে চুরি হয়েছে মিলের বৈদ্যুতিক মোটরের মূল্যবান তার।

এছাড়া সাম্প্রতিক, উথলী গ্রাম থেকে মহিষ চুরিসহ গ্রামের একাধিক ব্যক্তির মোবাইল চুরির ঘটনাও ঘটেছে। উথলী ছোটপুলের নিকট থেকে চুরি হয়েছে মোটরসাইকেল। চুরি হয়েছে মসজিদের ফ্যান। সেইসাথে মাঠ থেকে ফসল চুরির ঘটনা তো রয়েছেই। কিন্তু কোনোভাবেই চোরচক্রের লাগাম টেনে ধরা যাছে না।

স্থানীয় মাদকসেবীরা নাকি পেশাদার সংঘবদ্ধ চোরচক্র এ সমস্ত চুরির ঘটনার সাথে জড়িত তা সঠিকভাবে জানা যায়নি।

সাম্প্রতিক উথলী ও এর আশপাশের এলাকায় ব্যাপকভাবে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় উথলী বাসস্ট্যান্ড বাজার পরিচালনা কমিটির উদ্যোগে আগামী শুক্রবার (১৩ই নভেম্বর) বিকালে উথলী বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network