শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

জীবননগরের উথলীতে পাওয়ার টিলারের ধাক্কায় শিশুর মৃত্যু

আপডেট: March 26, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে খড়ি বোঝাই পাওয়ার টিলারের ধাক্কায় আলামিন হোসেন নামের  আড়াই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৬শে মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উথলী ফার্মগেট পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন একই পাড়ার ডালিম হোসেনের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, শিশু আলামিনের পিতা ডালিম অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরিবারের সদস্যরা বাড়ি সংলগ্ন পাকা রাস্তার উপর দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করছিলেন। শিশু আলামিনও তাদের সাথেই ছিল। এ সময় উথলী বাজার অভিমুখী ভুট্টার খড়ি বোঝাই একটি পাওয়ার টিলার শিশুটিকে ধাক্কা মারে।

এতে সে রক্তাক্ত জখম হয়। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মহেশপুর এলাকায় পৌঁছালে শিশুটির মৃত্যু হয়। ডালিম হোসেনের দুই ছেলের মধ্যে আলামিন ছিল ছোট।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network