শিরোনাম
জুলাই সনদ বাস্তবায়নে সরকার বাধ্য হবে- চরফ্যাশনে জামায়াত নেতা কাজী হারুন বাকেরগঞ্জে গণভোটের রায় ও জুলাই হতাকারীদের বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি খাগড়াছড়িবাসীর শ্রদ্ধাঞ্জলি সন্ত্রাস বন্ধ না করলে জনগণ রাস্তায় নেমে আসবে : জহির উদ্দিন বাবর বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০ বাকেরগঞ্জে বিস্ফোরিত বোমাটি ছিল হাতে তৈরি, নেপথ্যের কারণ খতিয়ে দেখছে পুলিশ গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বাকেরগঞ্জের এমপি আবুল হোসেন ‘জুলাই শহীদ’ পরিবারের সন্তানদের পড়ালেখার দায়িত্ব নেওয়ার ঘোষণা!

জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি খাগড়াছড়িবাসীর শ্রদ্ধাঞ্জলি

আপডেট: August 5, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ ও সাহসী যোদ্ধাদের স্মরণে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।বুধবার (৫ আগস্ট) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি পালন করা হয়।সকাল ১০টার দিকে প্রথমে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া। পরে জেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন।

জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশের সদস্যরা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় বীর মুক্তিযোদ্ধারাও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত ব্যক্তিরা জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর সম্মান জানান এবং আন্দোলনে অংশ নেওয়া সাহসী যোদ্ধাদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network