শিরোনাম
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন ঝালকাঠি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন গ্রাম পুলিশকে তৃণমূল পর্যায়ের সরকার বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! দৈনিক জনবাণীর দুই প্রতিবেদনের বিরুদ্ধে সাংবাদিক মাহফুজুর রহমান মাসুমের আইনি নোটিশ মহেশপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন চরফ্যাশনে অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক গাজীপুরে শান্তিপূর্ণ পরিবেশে কাজে ফিরেছেন শ্রমিকেরা, শিল্পকারখানায় স্বস্তি

ঝালকাঠি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট: November 5, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠিতে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এই প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।শিক্ষা প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, ‘২৩টি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন’ প্রকল্পের আওতায় এটি নির্মিত হচ্ছে। প্রকল্পের আওতায় আধুনিক একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ওয়ার্কশপ, ছাত্রাবাস ও ছাত্রীনিবাসসহ প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্নেহলতা রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ড. এস এম জিয়াউদ্দিন হায়দার জানান, এই ইনস্টিটিউট প্রতিষ্ঠার ফলে এ অঞ্চলের শিক্ষার্থীরা নিজ এলাকায় থেকেই ডিপ্লোমা পর্যায়ে আধুনিক কারিগরি শিক্ষা গ্রহণের সুযোগ পাবে এবং দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network