ঝালকাঠিতে চলছে কঠোর লকডাউন, ২১ জনকে জরিমানা

আপডেট: July 2, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠিতে কঠোর লকডাউনে শুক্রবার সকাল থেকে মার্কেট ও দোকানপাট বন্ধ রয়েছে। এর মধ্যেও শহরে লোকজনের কারণে অকারণে রাস্তায় বের হচ্ছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটি ভ্রাম্যমাণ আদালত স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পরায় ২১ জনকে ৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে।

এছাড়াও মাঠে রয়েছে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও আনছার বাহিনী। শহরের প্রবেশদ্বারে বাঁশ বেঁধে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।এ ব্যাপারে জেলা প্রশাসনের ডেপুটি কালেক্টর নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান নয়া দিগন্তকে বলেন, সরকার ঘোষিত লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। যারা স্বাস্থ্যবিধি না মেনে বাইরে বের হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network