ঝালকাঠিতে ছাত্রশিবিরের সেক্রেটারি গ্রেফতার

আপডেট: November 20, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি::  ঝালকাঠিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মো: এনামুল হাসান সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার এনামুলের গ্রামের বাড়ি রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়নে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৭ ডিসেম্বর ঝালকাঠি থানায় একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি এনামুল হাসান সিকদার।ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন সরকার বলেন, গ্রেফতারের পরে শিবির সেক্রেটারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network