আপডেট: July 22, 2023
ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিসার ডা. জহিরুল ইসলাম।
স্থানীয়রা জানান, ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ছত্রকান্দা এলাকায় আসার পর একটি অটোরিকশাকে ওভারটেক করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে সড়কের পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ২০ জনকে। ভেতরে আরো কেউ আছে কি না তা দেখতে এখনো তল্লাশি চালানো হচ্ছে। বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি। ক্রেন দিয়ে গাড়িটি তোলার চেষ্টা করছে পুলিশ।
ঝালকাঠি জেলা পুলিশ সুপার (এসপি) আফরুজুল হক টুটুল বলেন, দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা শঙ্কাজনক।ঝালকাঠি সদর থানার এসআই সাখাওয়াত বলেন, নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।

