শিরোনাম
আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

ঝালকাঠির সাবেক মেয়র আফজাল হোসেন গ্রেপ্তার

আপডেট: December 22, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আফজাল হোসেন রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঝালকাঠি শহরের আড়ৎদারপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্রে জানা যায়, ঝালকাঠি সদর থানার এক মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে আদালতের বিচারক থাকে কারাগারে পাঠান।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাজনৈতিক একটি মামলায় ঝালকাঠি পৌর এলাকা থেকে আফজাল হোসেন রানাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আফজাল হোসেন রানাকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়। গ্রেপ্তারের ঘটনায় এলাকায় নানা আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network