শিরোনাম
বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা, হামলা-ককটেল বিস্ফোরণ

টঙ্গীতে ওড়না পেঁচিয়ে স্বামীকে হত্যা, ঘাতক স্ত্রী গ্রেপ্তার

আপডেট: July 21, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে টঙ্গী পশ্চিম থানার মাছিমপুর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আবুল কালাম (২৭) জামালপুরের মেলান্দহ উপজেলার টগারচর গ্রামের আফছার আলীর ছেলে। গ্রেপ্তার পিপাসা আক্তার (২১) একই উপজেলার আব্দুল করিমের মেয়ে।

পুলিশ জানায়, প্রায় এক মাস আগে জীবিকার সন্ধানে দম্পতি টঙ্গীতে এসে মাছিমপুর কলাবাগান বস্তিতে ভাড়া বাসায় ওঠেন। আবুল কালাম অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার রাতে বাসায় ফেরার পর পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী পিপাসা আক্তার ওড়না দিয়ে স্বামীর গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ।ঘটনার পর স্থানীয় লোকজন পিপাসা আক্তারকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে আবুল কালামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে গ্রেপ্তার নারীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা করেছেন। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network