২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

টঙ্গীতে ১৮ মাস পর আ.লীগ কার্যালয়ে দলীয় ব্যানার

আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে ১৮ মাস পর দলীয় ব্যানার ও জাতীয় পতাকা টাঙানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ব্যানার টানানো দেখে স্থানীয়রা পুলিশকে জানায়।

গাজীপুরের টঙ্গী নতুন বাজার এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে সাবেক এমপি ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও দলীয় প্রধানদের ছবি সম্বলিত ব্যানার টানানো হয়েছে।
এলাকাবাসী জানায়, টঙ্গী নতুন বাজার এলাকায় আওয়ামী লীগের একটি অফিস ছিল। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা সেই অফিসে আগুন দেয় ও লুটপাট চালায়। ওই অফিসের সামনে ভোররাত থেকে ব্যানার চোখে পড়ছে। কে বা কারা ব্যানারটি লাগিয়েছে জানা নেই।

জাহিদ আহসান রাসেল তার ফেসবুকে টঙ্গী আওয়ামী লীগ অফিসের সামনে টানানো একটি ব্যানারের ভিডিও পোস্ট দেন। ফেসবুকে পোস্টে জাহিদ আহসান রাসেল লেখেন, ‘‘টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ে দীর্ঘ ১৮ মাস পর দলীয় ব্যানার এবং জাতীয় পতাকা উত্তোলন।’’

তিনি লেখেন, ‘‘আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া-হয়তো সহজ, ভেঙেচুরে লুটপাট করা-হয়তো সহজ, কিন্তু একটি বলিয়ান চেতনাভাস্বর আদর্শ ধ্বংস করে সাধ্য কার? জেনে রেখো…
যতই হত্যা করো, জন্মাবো আবার
দারুণ সূর্য হবো-লিখবো নতুন ইতিহাস।’’

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘‘টঙ্গী আওয়ামী লীগ কার্যালয়ে একটি ব্যানার টানানো রয়েছে। কে বা কারা টানিয়েছে, তা আমার জানা নেই। এটি আগে আওয়ামী লীগের কার্যালয়ে থাকলেও বর্তমানে পরিত্যক্ত ভবন।’’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network