২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা উধাও খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার তালতলী সিডিপির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য: রেজাউল কবির ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মিলনমেলা তালতলীতে কারিতাসের সংলাপ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

টিভি দেখতে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট: ডিসেম্বর ৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: পাবনার ভাঙ্গুড়ায় বাসায় টিভি দেখতে না দেওয়ায় সাথী শীল (১৩) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার দিলপাশার ইউনিয়নের দিলপাশার গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের রবীন্দ্র রায় শীলের মেয়ে ও দিলপাশার উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সাথী শীল দিলপাশার উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে পড়ালেখা করতো। কিন্তু বাড়ির কোনো কাজে সহযোগিতা ও পড়ালেখা না করে শুধু নিজের ঘরে বসে টিভি দেখতো। এ নিয়ে গতকাল সকালে সাথীর বাবা রবীন্দ্র শীল মেয়েকে বকা দিয়ে টিভি দেখতে নিষেধ করেন। এতে অভিমান করে সকাল ১০টার দিকে নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে সাথী। পরিবারের লোকজন সাথীকে দেখতে না পেয়ে ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ভাঙ্গুড়া থানার এসআই শারিফুল ইসলাম লাশ উদ্ধার করে রোববার সন্ধ্যার দিকে থানায় নিয়ে আসে। পরে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network