ডা. সাবরিনা–আরিফ আদালতে, চার্জ গঠন শুনানি চলছে

আপডেট: August 20, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কোভিড-১৯ পরীক্ষা নিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা এ চৌধুরী ও সিইও আরিফুল হক চৌধুরীসহ আট আসামিকে ঢাকার আদালতে হাজির করা হয়েছে। আদালতে চার্জ গঠন শুনানি চলছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাদেরকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

আসামিপক্ষের কয়েকজন আইনজীবী আদালতের কাছে অভিযোগ করেন, তাঁরা এই মামলার কাগজপত্র হাতে পাননি। এ কারণে তারা মামলা থেকে আসামিদের অব্যাহতি চেয়ে আদালতের কাছে আবেদন করতে পারেননি। এই মামলার অভিযোগ গঠনের শুনানির নতুন দিন ধার্যের আবেদন করেন তারা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network