শিরোনাম
কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার কারাগারে

আপডেট: April 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: দুই দিনের রিমান্ড শেষে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ শনিবার (১৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার তাঁকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

গত ২৫ মার্চ মতিঝিলে ছাত্র, যুব ও শ্রম অধিকার পরিষদের মিছিল থেকে গ্রেপ্তার আবুল কালাম আজাদকে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে শাহবাগ থানায় মামলা করে পুলিশ। মামলায় ১ নম্বর আসামি করা হয় আখতার হোসেনকে। ওই মামলায় গত মঙ্গলবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের এসআই সাইফুল ইসলাম খান বুধবার (১৪ এপিল) আখতারকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলাটিতে ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার ক্রীড়া সম্পাদক আরেফিন হোসেন গ্রেপ্তার হয়ে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে আছেন।

মামলায় ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, ঢাবি শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা, বর্তমান সভাপতি ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, ঢাবি শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, সোহরাব ও যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লাহসহ ১৯ জনকে আসামি করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network