আপডেট: March 29, 2023
অনলাইন ডেস্ক:: ডাব চুরি করতে নারিকেলগাছে উঠে সেখানেই অজ্ঞান হয়ে আটকা পড়ে এক কিশোর। পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আসেন। ছয় ঘণ্টা পর সে উদ্ধার হয়। মঙ্গলবার (২৮ মার্চ) রাতে মধুখালী পৌরসভার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. মমিন বিশ্বাস বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে ছোট ভাইকে নিচে রেখে ডাব চুরির উদ্দেশ্যে ওই কিশোর গাছে ওঠে। পরে আর নামতে পারেনি। ভয়ে সে গাছেই অজ্ঞান হয়ে পড়ে। সাড়াশব্দ না পেয়ে গাছের নিচে থাকা তার ছোট ভাই স্থানীয়দের জানালে তারা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে চার ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করেন।
’মধুখালী পৌরসভার প্যানেল মেয়র আনিসুর রহমান লিটন বলেন, ডাব পাড়ার উদ্দেশ্যে ওই কিশোর গাছে উঠে আর নামতে পারছিল না। পরে গাছেই অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করেন।

