আপডেট: October 28, 2021
অনলাইন ডেস্ক:: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৭৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৭৩ জনের মধ্যে ঢাকাতে ১৩৯ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩৪ জন।এছাড়া বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৮৯ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৮৫১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৬৮৮ জন ও অন্যান্য বিভাগে বর্তমানে ১৬৩ জন রোগী ভর্তি রয়েছেন।
এ বছরের শুরু থেকে ২৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৩ হাজার ২২৭ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ২৮৭ জন রোগী।

