২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা উধাও খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার তালতলী সিডিপির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য: রেজাউল কবির ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মিলনমেলা তালতলীতে কারিতাসের সংলাপ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

আপডেট: আগস্ট ১১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: কারখানা স্থানান্তরের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।আজ মঙ্গলবার সকাল থেকেই শ্রমিকরা গাজীপুর সিটি কর্পোরেশনের সাইনবোর্ড কলমেশ্বর এলাকায় এ বিক্ষোভ শুরু করেন।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার এসআই কামরুজ্জামান জানান, সাইনবোর্ড কলমেশ্বর এলাকায় ব্যান্ডো ফ্যাশন লিমিটেড নামক একটি কারখানা শ্রীপুরে সরিয়ে নেয় কর্তৃপক্ষ।

পরে শ্রমিকরা কারখানার সামনে নোটিশ দেখতে পায়। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শত শত শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে মেট্রোপলিটন ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। ওই কারখানায় আড়াই হাজার শ্রমিক কাজ করেন বলে জানা গেছে।

যেসব শ্রমিক শ্রীপুরে গিয়ে কাজ করতে আগ্রহী, তারা সেখানে যোগ দিতে পারবেন। এ ছাড়া অন্যান্য শ্রমিকের বেতন পরিশোধ করবেন বলে জানায় কারখানা কর্তৃপক্ষ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network