শিরোনাম
মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি, চলছে রেজিস্ট্রেশন তজুমদ্দিনে মাদরাসা ভাঙচুর ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩ মা ইলিশ রক্ষায় ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ বরিশালে সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি গঠন বরগুনা সোনাবাংলা বিদ্যালয়ে ক্লাস চলাকালে ৯ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত বোরহানউদ্দিনে গভীর রাতে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ

তজুমদ্দিনে মাদরাসা ভাঙচুর ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

আপডেট: October 7, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:: ভোলার তজুমদ্দিন উপজেলার মধ্য চাঁদপুর রহমানিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জমি দখলের চেষ্টা, ভাঙচুর, শিক্ষক-শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন ও প্রধান শিক্ষককে হয়রানির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে মাদরাসা প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অ্যাডভোকেট মোজাম্মেল হক কুট্টির বিরুদ্ধে মাদরাসায় ভাঙচুর, শিক্ষক-শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রধান শিক্ষক মো. রিয়াজ উদ্দিনকে হয়রানির অভিযোগ রয়েছে। এ ঘটনায় মাদরাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

মানববন্ধন থেকে বক্তারা ঘটনার দ্রুত তদন্ত করে দায়িদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি মাদরাসার জমি এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।তবে এসব অভিযোগের বিষয়ে অ্যাডভোকেট মোজাম্মেল হক কুট্টির বক্তব্য পাওয়া যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network