তরুণীদের ব্ল্যাকমেইল করে দেহ ব্যবসা, প্রতারক চক্রের ৩ সদস্য আটক

আপডেট: November 8, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: জয়পুরহাট শহরে ডান্সগ্রুপের অন্তরালে তরুণীদের ব্ল্যাকমেইল করে দেহ ব্যবসার অভিযোগে প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব।

শনিবার (৭ নভেম্বর) মধ্যে রাতে, শহরের প্রফেসর পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় ৩ তরুণীকে উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন-জয়পুরহাট পৌর শহরের তাঁতি পাড়া মহল্লার মেহেদি হাসানের স্ত্রী মিনু (২০)আক্তার, গুলশান মোড় মহল্লার আব্দুল মজিদের ছেলে সুমন আহম্মেদ(২৯) এবং তার স্ত্রী মৌসুমি আক্তার (২০)।

অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, দীর্ঘদিন থেকে সুন্দরী তরুণীদের নিয়ে একটি ডান্সগ্রুপের অন্তরালে দেহ ব্যবসায় চালিয়ে আসছিল সুমনসহ প্রতারক চক্রের সদস্যরা। ডান্স করার সময় তরুণীদের ভয় ভীতি দেখিয়ে অশ্লীল ভিডিও ধারণ করে দেহ ব্যবসায় বাধ্য করে আসছিল। এমন তথ্যর ভিত্তিতে শহরের প্রফেসর পাড়ায় অভিযান চালিয়ে ৩ তরুণীকে উদ্ধার, ৬ টি ভিডিও ধারণের মোবাইল ফোনসহ তাদের আটক করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network