শিরোনাম
গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ঝালকাঠিতে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে ভাঙা ব্রিজে পথচারীদের ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আরাফাত জোমাদ্দার ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

তারেকের নেতৃত্বেই ভোটাবিহীন সরকারের পতন হবে: রিজভী

আপডেট: September 7, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: তারেক রহমান নির্যাতিত ও নিপীড়িত নেতা। তার নেতৃত্ব একদিনে তৈরি হয়নি। তিনি তৃণমূল থেকে ধারাবাহিকভাবে বর্তমান পদে আসীন হয়েছেন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় কারাগারে পাঠানোর পর তিনি গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার নেতৃত্বে দলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ।

বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, তারেক রহমান রাত-দিন পরিশ্রম করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনিই জাতীয়তাবাদী আন্দোলনের নেতা। তার নেতৃত্বেই বর্তমান ভোটারবিহীন সরকারের পতন হবে ইনশাল্লাহ।

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, তারেক রহমানের বিরুদ্ধে দেশি-বিদেশি যড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে, এখনো কুৎসা রটানোর অপচেষ্টা চলছে। কিন্তু যড়যন্ত্র করে, কুৎসা রটিয়ে তার ইমেজ নষ্ট করা যাবে না।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন- দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক আলিমুজ্জামান আলীম, আসাদুল করীম শাহিন, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন বকুল, ড্যাব নেতা ডা. আব্দুল আউয়াল, সাবেক ছাত্রনেতা সঞ্জয় প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network