তালতলীতে অস্ত্র ও গুলিসহ আটক ৫

আপডেট: August 20, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনার তালতলী উপজেলার পশ্চিম গাবতলী গ্রামে দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ পাঁচজনকে আটক করে পুলিশে সমোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার দুপুরে লিমনের ভাড়া নেওয়া বাসা থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নড়াইলের লোহাগড়ার জিহাদ খাঁন (৩৫), বরগুনা সদরের হৃদয় মোল্লা (২৫) ও জামাল মল্লিক (২৭) এবং পটুয়াখালীর কলাপাড়ার লিমন সিকদার (২৮) ও অনিক মজুমদার (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম গাবতলী গ্রামের রিয়াজ কাজীর বাসা ভাড়া নিয়ে থাকতেন লিমন সিকদার। গত রবিবার থেকে সেখানে কয়েকজন বহিরাগত গোপনে অবস্থান নিচ্ছিলেন। কয়েক দিন ধরে ছোটবগী ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাঁদের সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। বুধবার দুপুরে স্থানীয়রা লিমনের বাসায় গেলে জিহাদ খাঁন নামের এক যুবক পিস্তল উঁচিয়ে তাঁদের তাড়া করেন।

পরবর্তীতে জনতা প্রতিরোধ গড়ে তুলে জিহাদ খাঁনসহ পাঁচজনকে আটক করে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘর থেকে চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসে।এ বিষয়ে তালতলী থানার ওসি মো. সাইদুল ইসলাম ও ওসি (তদন্ত) মো. শরীফুল ইসলাম জানান, জনতা অস্ত্র ও গুলিসহ পাঁচজনকে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network