তোফায়েল আহমেদের স্ত্রীর রোগমুক্তি কামনায় লালমোহনে আওয়ামীলীগের দোয়া মোনাজাত

আপডেট: January 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামীলীগের উপদেস্টামন্ডলীর সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপির সহধর্মিণী আনোয়ারা বেগম এর আশু রোগমুক্তি কামনায় ভোলার লালমোহনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের উদ্যোগে রোববার জোহরবাদ হাজী নূরুল ইসলাম চৌধুরী কওমি মাদরাসায় এ দোয়া মোনাজাত হয়।

এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর যুবলীগের সভাপতি ফরহাদ মেহের। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মনির হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান মাস্টার, মেজবাহ উদ্দিন আরজু, তথ্য ও গভেষণা সম্পাদক শাহিন জুয়েল ও সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network