দক্ষিণ আইচায় ছেলের নেতৃত্বে ৮০ বছরের বৃদ্ধা মা’সহ ৫ এতিম ভাই বোনদের পেটানোর অভিযোগ

আপডেট: March 19, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাসন( ভোলা) প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ৮০
বছরের বৃদ্ধা মা‘সহ ১ ভাই ও ৪ বোনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে জালাল তালুকদার এর নেতৃত্বে তার সন্তান ও জামাইদের বিরুদ্ধে । আহতদেরকে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার(১৭ মার্চ) সাড়ে ১১ টায়
উপজেলার দক্ষিণ আইচার ৬ নং ওয়ার্ডে নুরুজ্জামান মুন্সি বাড়িতে জমি বিরোধকে কেন্দ্র করে
বড় ভাই জালাল তালুকদার (৬০) এর সাথে ছোট ভাই- বোনদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জালাল তালুকদার এর ছেলে রিয়াজ(৩০) মেয়ে জামাই মাহাবুব (৩৮) শরীফ(৪০) , ও নাতি
রুবেল সহ ৫/৬জনে একাত্রিত হয়ে জালাল তালুকদার এর ছোট ভাই মনিরুজ্জামান (৩৫), চার ছোট বোন যথাক্রমে পিয়ারা বেগম(৫০), হালিমা(৪৫), শাহেনুর (৪০), তাছলিমা(৩২)কে পেটাতে থাকে এসময় বৃদ্ধ মা আমিননেছা( ৮০) এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়।
আহত সবাইকে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত হালিমা বেগম বলেন, জালাল আহম্মেদের জামাতা মাহাবুব আলম
আমার কাছ থেকে ৫লাখ টাকা নিয়েছে ফয়সালার জন্যে। দীর্ঘ ১ মাস
হয়ে গেছে ফয়সালা দেয়নি। স্থানীয় সালিশগন ফয়সালা দিয়েছে। আমরা
ফয়সালা অনুযায়ী ওই জমিতে গেলে আমাদের উপর হামলা চালিয়ে আহত
করেছে। আহত পিয়ারা বেগম বলেন, আমার বাবা প্রায় ৩০ বছর আগে মারা গেছেন, আমরা চার বোন, দুই ভাই। জালাল তালুকদার সবার বড় হওয়ার সুবাধে বিভিন্ন কৌশলে আমাদের ৫ ভাই-বোনের জমি সে নিজের নামে করে নেয়। কান্নাভরা কন্ঠে আহত তাছলিমা বলেন, আমাদের মা ও এতিম ভাই বোনের খোজ খবর জালাল তালুকদার রাখে না, এখন সালিস ফায়সালায় আমাদের পাওয়া বাবার অল্প কিছু জমিও দখলে নিতে সে আমাদের সাথে জুলুম করছে।
আমরা সঠিক বিচার দাবী করছি।
দক্ষিণ আইচা থানায় অফিসার ইন চার্জ শাখাওয়াত হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network