১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির: ত্যাগ, সংগ্রাম ও জনসেবার এক পরিচিত নাম দর্শনায় পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী মূল্যায়ন চাই: মতিউল ইসলাম রানা গৌরনদীতে মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ছেলেকে জেল-জরিমানা জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞান সৃষ্টি করা: উপাচার্য মামুন অর রশিদ বিশ্বকাপে প্রথম হ্যাট্রটিক মেসির চরফ্যাশনে ব্র্যাক এর উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ আটক ২

আপডেট: মে ১, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে। বুধবার (৩০শে এপ্রিল ২০২৫) রাতে দর্শনা পৌরশহরের ইসলাম বাজার-পাঠানপাড়াগামী (সুগন্ধা মাঠ সংলগ্ন) পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন- দর্শনা মোবারকপাড়ার আবুর ছেলে রাব্বি (২৫) এবং ঈশ্বরচন্দ্রপুর গ্রামের স্কুলপাড়ার আনারুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫)।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাত সাড়ে ১১টার দিকে ইসলাম বাজার-পাঠানপাড়াগামী সুগন্ধা মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর হতে দুজনকে আটক করেন। এসময় তাদের হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৫১ পিস ইয়াবা ট্যাবলেট।

জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার ৩০০ টাকা৷ আটককৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network