দর্শনায় ১১০ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

আপডেট: March 19, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ফেন্সিডিলসহ আটককৃত আকতারুল মণ্ডল

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১১০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আকতারুল মণ্ডল (৩৫) নামের এক যুবককে আটক করেছে। রবিবার (১৯শে মার্চ) ভোরে ছয়ঘরিয়া গ্রাম হতে তাকে আটক করা হয়।

আটককৃত আকতারুল মণ্ডল দর্শনা থানাধীন ছয়ঘরিয়া গ্রামের মাঠপাড়ার মৃত শমসের আলীর ছেলে। এ ঘটনায় দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম লুৎফুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই রাম প্রসাদ সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ রবিবার ভোরে দর্শনা থানাধীন ছয়ঘরিয়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে ওই গ্রামের মাঠপাড়ার টুটোন মণ্ডলের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে আকতারুল মণ্ডলকে আটক করে তার হেফাজত হতে উদ্ধার করা হয় ১১০ বোতল ভারতীয় ফেন্সিডিল।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network